বৃহস্পতিবার

২২ অক্টোবর, ২০২৬ ৬ কার্তিক, ১৪৩৩

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে ঢাকা থে‌কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ১১:০৯

শেয়ার

নেদারল্যান্ডসের শেনজেন ভিসার আবেদন করা যাবে ঢাকা থে‌কে
ছবি: সংগৃহীত

নেদারল্যান্ডসের শেনজেন বা স্বল্প-স্থায়ী ভিসার আবেদন এখন বাংলাদেশ থেকেই করা যাবে। আগামী দুই নভেম্বর থেকে এই ভিসা আবেদন নেয়া শুরু করবে নেদারল্যান্ডস দূতাবাস।

সোমবার ঢাকার নেদারল্যান্ডস দূতাবাস এক বার্তায় এই তথ্য জা‌নি‌য়ে‌ছে।

এতে বলা হয়, শেনজেন ভিসার আবেদন ভিএফএস গ্লোবালের মাধ্যমে জমা দিতে হবে। আগামী ১৬ অক্টোবর থেকে ভিএফএস গ্লোবালের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট নেয়া যাবে।

বার্তায় আরও বলা হয়, শেনজেন ভিসা প্রক্রিয়াকরণের সময় ৪৫ দিন। প্রার্থী যেদিন ভিসার জন্য আবেদন করবেন, সেদিন থেকে প্রক্রিয়াকরণের সময় শুরু হবে।