বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরের সাথে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ অক্টোবর, ২০২৫ ০৯:২৯

শেয়ার

ছাদে সৌরবিদ্যুৎ প্রকল্প: পাঁচ মন্ত্রণালয় ও দপ্তরের সাথে এমওইউ স্বাক্ষর করবে বিদ্যুৎ বিভাগ
ছবি: সংগৃহীত

সরকারের পরিকল্পনার অংশ হিসেবে ছাদে সৌরবিদ্যুৎ প্ল্যান্ট স্থাপনের জন্য বিদ্যুৎ বিভাগ পাঁচটি সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও দপ্তরের সাথে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করবে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়, স্বাস্থ্যসেবা বিভাগ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং মহিলা ও পরিবার কল্যাণ বিভাগ এই সমঝোতা স্মারকে স্বাক্ষর করবে। অনুষ্ঠানটি বিদ্যুৎ ভবনে আয়োজন করা হবে।

এতে আরও বলা হয়, স্বাক্ষরকারী প্রতিষ্ঠানগুলো ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভ ‘বি’ বাস্তবায়ন করবে। শিক্ষাপ্রতিষ্ঠান ও স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর জন্য এই সমঝোতা অনুযায়ী কাজ করবে তারা।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা ড. মুহাম্মদ ফাওজুল কবির খান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন।

ন্যাশনাল রুফটপ সোলার প্রোগ্রাম ইনিশিয়েটিভের লক্ষ্য হলো দেশের মোট বিদ্যুৎ উৎপাদনে নবায়নযোগ্য শক্তির অংশ বৃদ্ধি করা। এটি ওপেক্স মডেলের মাধ্যমে বাস্তবায়িত হবে। সেখানে প্রতিষ্ঠানগুলোকে সৌর প্রকল্প স্থপানের খরচ বহন করতে হবে না। তবে সেবা ব্যবহার অনুযায়ী সাবস্ক্রিপশন পেমেন্ট করতে হবে।



banner close
banner close