ফাইল ছবি
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী ও শাখা ছাত্রদলের আহ্বায়ক সদস্য জুবায়েদ হোসাইন হত্যার ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যায় লালবাগ জোনের ডিসি মল্লিক আহসান উদ্দিন সামি এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘বিশেষ অভিযানে আমরা এখন পর্যন্ত তিনজন আসামিকে আটক করেছি। তবে তদন্তের স্বার্থে এখনই তাদের নাম-পরিচয় আমরা প্রকাশ করব না। আগামীকাল সকালে আমরা বিস্তারিত বিফ্রিং করব।’
এ সময় অভিযুক্ত মাহির রহমানকে তার মা থানায় হস্তান্তরের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘এ বিষয়ে আমি কিছু জানি না। কিছু বলব না। যা পেয়েছি কাল সকালেই বিস্তারিত জানানো হবে।'
আরও পড়ুন:








