রাজধানীর পল্লবী থানাধীন বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ২৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পল্লবী থানা পুলিশ।
থানা সূত্রে জানা গেছে, রবিবার (১৯ অক্টোবর) দিনব্যাপী পল্লবী থানার বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এতে মাদক, চুরি, ছিনতাই ও অন্যান্য অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তিদের আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, বিজয় (২২), মো. রায়হান ইসলাম (২৬), মো. রবিউল ইসলাম (১৯), মো. রাব্বি (১৮), মো. নুর আলম (২৭), মো. জালাল ওরফে শাহজালাল (২৭), মো. শাওন (২৮), মো. ফিরোজ ইসলাম (২০), ইলিয়াস আহম্মেদ (৩০), মো. সুজন (১৯), কামরুজ্জামান (২৮), মো. রাজু (৩৫), বরকত উল্লা (৩২), মো. রাকিব ওরফে আসিফ (২৪), মো. রেজো (৩৮), মো. হাসান (৩০), মো. মোনা (৩০), মো. জামিল হোসেন (২৫), মো. আলমগীর হোসেন (৩৫), মো. জাহাঙ্গীর আলম (৩৮), মো. সজীব (২০), মো. রিমন (২০), মো. ইব্রাহিম (২৩) ও আল আমিন (২৫)।
পল্লবী থানা সূত্রে আরও জানা যায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন নিয়মিত মামলার আসামি, আদালতের পরোয়ানাভুক্ত আসামি এবং বিভিন্ন অপরাধে জড়িত সন্দেহভাজন ব্যক্তি।
গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
আরও পড়ুন:








