বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

নৌ-পরিবহন খাতে বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৮:১৫

শেয়ার

নৌ-পরিবহন খাতে বাংলাদেশ–চীন সহযোগিতা জোরদারে বৈঠক
ছবি: সংগৃহীত

নৌ-পরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন ও চীনের পরিবহন মন্ত্রী লিউ ওয়েই’র মধ্যে এক দ্বি-পাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৮ অক্টোবর) চীনের সাংহাইয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রবিবার নৌ-পরিবহন মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বৈঠকে নৌ-পরিবহন খাতে অবকাঠামো উন্নয়ন, মোংলা বন্দর সম্প্রসারণ ও আধুনিকায়ন প্রকল্পের অগ্রগতি এবং চীনের এক্সিম ব্যাংকের সঙ্গে লোন চুক্তি দ্রুত বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়।

উভয়পক্ষ চীনের ইয়ানতাই বন্দর ও মোংলা বন্দরের মধ্যে সহযোগিতা বাড়ানোর বিষয়ে একমত পোষণ করে।

নৌ-পরিবহন উপদেষ্টা বলেন, চীনের বন্দর পরিচালনার অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাংলাদেশের বন্দরগুলোর সক্ষমতা বাড়ানো সম্ভব। তিনি চীনের বিভিন্ন প্রতিষ্ঠানে বাংলাদেশি সীফেয়ারদের প্রশিক্ষণ ও কর্মসংস্থানের আহ্বান জানান।

চীনের পরিবহন মন্ত্রী বলেন, বাংলাদেশের উন্নয়ন যাত্রায় চীন একটি নির্ভরযোগ্য অংশীদার হিসেবে পাশে থাকবে।

এ আলোচনা দুই দেশের বন্ধুত্ব ও সহযোগিতা আরও জোরদার করবে বলেও তারা আশা প্রকাশ করেন।



banner close
banner close