বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আগুনে ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক ডেকেছে মন্ত্রণালয়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৪:৪৭

শেয়ার

আগুনে ক্ষতির হিসাব চলছে, বিকেলে বৈঠক ডেকেছে মন্ত্রণালয়
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবারের অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ চলছে বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন।

তিনি বলেন, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিটের যৌথ প্রচেষ্টায় গতকাল রাত পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কী পরিমাণ সম্পদের ক্ষতি হয়েছে, তা জানতে অ্যাসেসমেন্ট চলছে।

পরিস্থিতি পর্যালোচনায় রবিবার বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে বৈঠক ডাকা হয়েছে।

শনিবার দুপুরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজের সামনে তিনি এসব কথা বলেন।

উপদেষ্টা শেখ বশিরউদ্দীন জানান, ফায়ার সার্ভিসের ৩৭টি ইউনিট ও বিভিন্ন বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় রাত সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার মধ্যে আগুন সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণে আসে।

তিনি বলেন, বর্তমানে অ্যাসেসমেন্টের কাজ চলছে এবং কতটুকু সম্পদের ক্ষতি হয়েছে তা নিরূপণের চেষ্টা চলছে। এ বিষয়ে করণীয় নির্ধারণে আজ (রোববার) বিকেল সাড়ে ৩টায় বাণিজ্য মন্ত্রণালয়ে সংশ্লিষ্ট সব সংস্থাকে নিয়ে বৈঠক আহ্বান করা হয়েছে।

বিস্তারিত আসছে...



banner close
banner close