বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আগুনের ঘটনাগুলো সন্দেহজনক: মির্জা গালিবের সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৪:২৩

শেয়ার

আগুনের ঘটনাগুলো সন্দেহজনক: মির্জা গালিবের সতর্কবার্তা
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম ইপিজেড ও রাজধানীর শাহাজালাল আন্তর্জাতিক বিমানবন্দরসহ সাম্প্রতিক আগুনের ঘটনাগুলোকে ‘সন্দেহজনক’বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও যুক্তরাষ্ট্রের হাওয়ার্ড বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. মির্জা গালিব।

তিনি বলেন, দুইদিন আগে চট্টগ্রামের ইপিজেডে, শনিবার ঢাকা বিমানবন্দরে আগুন লাগল। এইগুলো সাবোটাজ হবার সম্ভাবনাই বেশি।

শনিবার নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেয়া এক পোস্টে এ কথা বলেন মির্জা গালিব।

তিনি বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ রেখে আমরা যত নির্বাচনের দিকে আগাব, এ ধরনের ঘটনা তত বাড়তে থাকবে। ভারত আফগানিস্তানে নতুন করে জায়গা পেয়েছে, কিন্তু আমাদের এখানে এখনো পায়নি।

এ বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে ড. গালিব বলেন, আমাদেরকে সতর্ক থাকতে হবে। কোনো আধিপত্যবাদী শক্তির ষড়যন্ত্র সফল হবে না, ইনশাআল্লাহ।

উল্লেখ্য, সম্প্রতি চট্টগ্রামের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এরপর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজ কমপ্লেক্সে আগুন লাগে। উভয় ঘটনায় দেশের রপ্তানি খাতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে এবং উভয় ঘটনার তদন্ত চলছে।



banner close
banner close