বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ইসি খাট-বেগুন দিতে চায়, শাপলা ছাড়া কোনো বিকল্প নেই: হাসনাত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ১৩:২৩

আপডেট: ১৯ অক্টোবর, ২০২৫ ১৩:২৪

শেয়ার

ইসি খাট-বেগুন দিতে চায়, শাপলা ছাড়া কোনো বিকল্প নেই: হাসনাত
ইসি সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন হাসনাত আব্দুল্লাহ

নির্বাচন কমিশন (ইসি) জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) খাট, বেগুনসহ ৫০টা প্রতীকের মধ্যে একটা বেছে নিতে বলেছে। শেষ দিনে ইসি এসব প্রতীক বেছে নিতে বলেছে। অন্যদিকে দলটির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শাপলার কোনো বিকল্প অপশন নেই। শাপলা না দেওয়ার কোনো আইনগত ব্যাখ্যা তারা দিতে পারে না। শাপলাকে অর্জন করবো।

রবিবার (১৯ অক্টোবর) নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, এই কমিশন বিভিন্ন দলের হয়ে তারা কাজ করছে। ইসি এমন কোনো সিদ্ধান্ত যেন না নেয় যাতে করে নুরুল হুদার মতো পরিস্থিতি হয়।

এনসিপির যুগ্ম আহ্বায়ক খালেদ সাইফুল্লাহ বলেন, ইসি আমাদের খাট, বেগুনসহ ৫০ প্রতীকের মধ্যে থেকে বেছে নিতে বলেছে। আমরা এখান থেকে প্রতীক নেব না।



banner close
banner close