বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৯ অক্টোবর, ২০২৫ ০৭:৪২

শেয়ার

পাকিস্তানে সম্মাননা পেলেন বাংলাদেশ সেনাবাহিনীর জান্নাতুল মাওয়া
পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া (ডান দিক থেক সবার প্রথমে)

পাকিস্তান সামরিক একাডেমি (পিএমএ) থেকে প্রশিক্ষণ সম্পন্ন করে মর্যাদাপূর্ণ কমান্ড্যান্টস ওভারসিজ মেডেল পেয়েছেন বাংলাদেশ সেনাবাহিনীর ক্যাডেট জান্নাতুল মাওয়া। অসাধারণ সাফল্যের জন্য তার হাতে এই পদক তুলে দেন পাকিস্তানের সেনাবাহিনীর প্রধান ফিল্ড মার্শাল সৈয়দ আসিম মুনির।

শনিবার (১৮ অক্টোবর) দেশটির আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) বরাতে ঢাকায় অবস্থিত পাকিস্তান হাইকমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তানের অ্যাবোটাবাদের কাকুলে অনুষ্ঠিত এ পাসিং আউট প্যারেডে অংশ নেন ১৫২তম পিএমএ লং কোর্স, ৭১তম ইন্টিগ্রেটেড কোর্স, ২৬তম লেডি ক্যাডেট কোর্স ও ৩৭তম টেকনিক্যাল গ্র্যাজুয়েট কোর্সের ক্যাডেটরা। জান্নাতুল মাওয়া ২৬তম লেডি ক্যাডেট কোর্সে অংশ নিয়েছিলেন।

ইরাক, ফিলিস্তিন, কাতার, মালি, নেপাল, মালদ্বীপ, শ্রীলঙ্কা, ইয়েমেন, বাংলাদেশ ও নাইজেরিয়াসহ বিভিন্ন বন্ধুপ্রতিম দেশের প্রশিক্ষণার্থীরাও এ অনুষ্ঠানে অংশ নেন।

প্যারেডে পাকিস্তান সেনাবাহিনীর প্রধান কৃতিত্বপূর্ণ ক্যাডেটদের মাঝে পুরস্কার বিতরণ করেন। তাদের মধ্যে ১৫২তম পিএমএ লং কোর্সের একাডেমি সিনিয়র আন্ডার অফিসার আহমেদ মুজতবা আরিফ রাজা পান মর্যাদাপূর্ণ সোর্ড অব অনার, আর ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার জোহাইর হোসেন পান রাষ্ট্রপতির স্বর্ণপদক।



banner close
banner close