বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

আগুন লাগার ছয় ঘণ্টা পর শাহজালালে নিরাপদ অবতরণ করেছে ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ২৩:০৮

শেয়ার

আগুন লাগার ছয় ঘণ্টা পর শাহজালালে নিরাপদ অবতরণ করেছে ফ্লাইট
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ অগ্নিকাণ্ডের ঘটনায় পাশে থাকার জন্য সাংবাদিকদের ধন্যবাদ জানিয়েছেন। বিমানবন্দরে প্রথম ফ্লাইট রাত ৯টার পর নিরাপদে অবতরণ করেছে বলেও জানান তিনি।

শনিবার সাংবাদিকদের কাছে পাঠানো এক অডিও বার্তায় তিনি বলেন, আমি সাংবাদিক ভাইদের এই বিপর্যয় মোকাবিলা করার সময় ধৈর্যের সঙ্গে আমাদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। কাজে ব্যস্ত থাকার কারণে আপনাদের অনেকেরই ফোন আমি অ্যাটেন্ড করতে পারিনি। আল্লাহর অশেষ রহমতে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে চলে এসেছে।

তিনি আরও জানান, রাত ৯টা থেকে বিমানবন্দরের কার্যক্রম আমরা শুরু করেছি এবং প্রথম ফ্লাইট ৯টা ৬ মিনিটে অবতরণ করেছে সেইফলি। আপনারা আমাদের সঙ্গে আছেন এই প্রত্যাশা রাখছি। আমরা ইনশাআল্লাহ অ্যাজ সুন অ্যাজ পসিবল প্যাসেঞ্জার ফ্যাসিলিটেশন এবং কীভাবে আমরা আরও তাড়াতাড়ি এই দুর্যোগ থেকে উত্তরণ করতে পারি সেই প্রচেষ্টায় আছি।



banner close
banner close