শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

বিমানবন্দর এলাকায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ২১:০১

শেয়ার

বিমানবন্দর এলাকায় পাঁচ হাজার পুলিশ মোতায়েন
ছবি: সংগৃহীত

ঢাকার হয়রত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুনের ঘটনায় রাজধানীর উত্তরা এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শুধুমাত্র কার্ডধারী ব্যক্তিদের প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে, অন্য কেউ প্রবেশ করতে পারছেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উত্তরা বিভাগের উপকমিশনার (ডিসি) মো. মহিদুল ইসলাম।

শনিবার সন্ধ্যায় গণমাধ্যমকে তিনি জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পাঁচ হাজারেরও বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। এছাড়া উত্তরা বিভাগের ছয়টি থানার পুলিশ সদস্যদের পাশাপাশি সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী, র‌্যাব ও বিজিবির সদস্যরাও সমন্বিতভাবে কাজ করছেন।

ডিসি মহিদুল ইসলাম বলেন, ‘কার্ডধারী ছাড়া অন্য কাউকে প্রবেশের অনুমতি দেয়া হচ্ছে না। আমরা পুরো এলাকাকে নিরাপত্তার চাদরে ঢেকে রেখেছি, যাতে কোনও বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।



banner close
banner close