ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে অগ্নিকাণ্ডের পর চারটি ফ্লাইট বিকল্প হিসেবে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছে।
শনিবার চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোর মধ্যে দুটি দেশীয় ও দুটি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে।
এর মধ্যে দুটি ছিল চট্টগ্রাম থেকে ঢাকাগামী অভ্যন্তরীণ ফ্লাইট। আর আন্তর্জাতিক দুটি ফ্লাইটের একটি ইউএস-বাংলা এয়ারলাইন্সের ব্যাংকক থেকে ঢাকাগামী এবং অপরটি এয়ার আরাবিয়ার মধ্যপ্রাচ্য থেকে ঢাকাগামী ফ্লাইট।
বিমানবন্দর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, শাহ আমানত বিমানবন্দরের সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। আগুনের কারণে কোনো ধরনের ঝুঁকি বা অব্যবস্থাপনা সৃষ্টি হয়নি। ডাইভার্ট হওয়া ফ্লাইটগুলোও নিরাপদে অবতরণ করেছে।
এদিকে, শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনায় ফ্লাইট চলাচলে কিছুটা বিঘ্ন ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩১টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
আরও পড়ুন:








