বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৬:১৩

শেয়ার

শাহজালালে আগুন, ঢাকাগামী ফ্লাইট নামছে সিলেট ও চট্রগ্রামে
ছবি: সংগৃহীত

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো সেকশনে অগ্নিকাণ্ডের কারণে সৌদি আরব থেকে ঢাকাগামী একটি ফ্লাইট জরুরি ভিত্তিতে সিলেটে অবতরণ করেছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রিয়াদ থেকে ঢাকাগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটটি শনিবার বিকেলে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এছাড়াও ঢাকাগামী সকাল ফ্লাইট চট্রগ্রাম ও সিলেটে বিমানবন্দরে অবতরণ করছে।

এর আগে দুপুর আড়াইটার দিকে শাহজালাল বিমানবন্দরের কার্গো ভিলেজ এলাকায় আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই ধোঁয়ায় ঢেকে যায় পুরো এলাকা।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়েছে, আগুন নিয়ন্ত্রণে ১৬টি ইউনিট কাজ করছে এবং আরও ১৬টি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আগুন নেভাতে সেনা ও বিমানবাহিনীর সদস্যরাও যোগ দিয়েছেন।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালকের মুখপাত্র মো. মাসুদুল হাসান মাসুদ বলেন, “কার্গো সেকশনের পাশে একটি অংশে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী ও বিমানবাহিনী যৌথভাবে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।”

তিনি আরও জানান, যেই অংশে আগুন লেগেছে, সেখানে মূলত আমদানি করা পণ্য মজুদ রাখা হয়। আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের পর থেকে বিমানবন্দরের ফ্লাইট চলাচল সাময়িকভাবে স্থগিত রয়েছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ঢাকাগামী বেশ কয়েকটি ফ্লাইটকে অন্য বিমানবন্দরে নামানোর প্রস্তুতি নেয়া হয়েছে।



banner close
banner close