বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

পূর্বাচলে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১৫:৫৭

শেয়ার

পূর্বাচলে ডিএমপির ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশনের পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন
ছবি: সংগৃহীত

রাজধানীর পূর্বাচল নতুন শহর প্রকল্পে বাংলাদেশ পুলিশের একটি বহুতল ভবনে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক ডিভিশন এর জন্য পুলিশ ব্যারাকের শুভ উদ্বোধন করেছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, এনডিসি।

শনিবার সকাল ১১টায় রাজধানীর পূর্বাচলে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যদের আবাসনের জন্য এই ব্যারাক শুভ উদ্বোধন করেন তিনি। ওই ভবনে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন এবং ট্রাফিক ডিভিশনের প্রায় ৭০০ জন পুলিশ সদস্যদের আবাসনের ব্যবস্থা করা হয়েছে। এর ফলে ডিএমপির ফোর্সের আবাসনের অসুবিধা কিছুটা লাঘব হয়েছে।

উদ্বোধনের পর ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের নতুন ব্যারাক সরেজমিনে পরিদর্শন করেন।

এ সময় তিনি বলেন, এই ব্যারাকে ডিপ্লোম্যাটিক সিকিউরিটি ডিভিশন ও ট্রাফিক বিভাগের পুলিশ সদস্যরা মানসম্মতভাবে থাকতে পারবেন যার ফলে জননিরাপত্তা নিশ্চিত করতে ও আইনশৃঙ্খলা রক্ষায় তাদের মনোবল চাঙা থাকবে।

তিনি আরও বলেন, আমাদের এই রাষ্টীয় সম্পদ যথাযথ রক্ষণাবেক্ষণ করতে হবে। একই সাথে জনগণের সেবায় নিয়োজিত পুলিশ অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ ও নিশ্চিত করা হবে।

অনুষ্ঠানে এ সময় অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মো. সরওয়ার, বিপিএম-সেবা (অতিরিক্ত আইজি), অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মো. শফিকুল ইসলাম বিপিএম, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. জিললুর রহমানসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকতাগণ উপস্থিত ছিলেন।



banner close
banner close