শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:৩৪

শেয়ার

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে বিক্ষিপ্তভাবে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির প্রবণতা বেশি থাকবে।

শনিবার বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য জানিয়েছে।

বিডব্লিউওটি জানায়, সবচেয়ে বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চট্টগ্রাম বিভাগে। এই বিভাগের কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, কুমিল্লা, লক্ষ্মীপুর ও চাঁদপুর এবং তাদের পার্শ্ববর্তী এলাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এ ছাড়া, বরিশাল বিভাগের ভোলা, পটুয়াখালী, বরগুনা ও সংলগ্ন দুই এক জায়গায় এবং ঢাকা বিভাগের দক্ষিণের দু-এক জায়গায় কিছুটা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংস্থাটি জানায়, এই বৃষ্টি মূলত দুপুর থেকে গভীর রাতের মধ্যে হওয়ার সম্ভাবনা বেশি। তবে দুই-এক জায়গায় সকালেও বৃষ্টি হতে পারে। দিনের বাকি সময় মেঘের ফাঁকে রোদ থাকবে। এই ধরনের বৃষ্টি সাধারণত অল্প এলাকা নিয়ে বজ্রসহ জোরে নামতে পারে এবং এর স্থায়িত্ব কম হতে পারে।



banner close
banner close