শুক্রবার

১০ এপ্রিল, ২০২৬ ২৭ চৈত্র, ১৪৩২

এফএও’র মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৮ অক্টোবর, ২০২৫ ১১:২১

শেয়ার

এফএও’র মহাপরিচালকের সাথে কৃষি উপদেষ্টার বৈঠক
ছবি: সংগৃহীত

কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী জাতিসংঘ খাদ্য ও কৃষির (এফএও) মহাপরিচালক কু ডংইউয়ের সাথে তার কার্যালয়ে দ্বিপক্ষীয় বৈঠকে অংশগ্রহণ করেছেন।

শুক্রবার ইতালির রোমে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকের শুরুতে উপদেষ্টা বিশ্ব খাদ্য ফোরামের মতো গুরুত্বপূর্ণ আয়োজন এবং বেশ কয়েকটি সংলাপ ও সেশনে বাংলাদেশকে আমন্ত্রণ জানানোয় মহাপরিচালককে ধন্যবাদ জানান।

এ সময় তিনি বাংলাদেশের কৃষিখাতে এফএও’র অব্যাহত সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপদেষ্টা বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় কৃষি বিষয়ক গবেষণা, রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদন ও বাজারজাতকরণ, ডিজিটাল কৃষি প্রভৃতি বিষয়ে অধিকতর সহযোগিতার জন্য মহাপরিচালকের দৃষ্টি আকর্ষণ করেন।

এ সময় এফএও-এর মহাপরিচালক বাংলাদেশের সাথে আরও নিবিড়ভাবে কাজ করার আশা প্রকাশ করেন।



banner close
banner close