বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৮ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ২৩:৩৬

শেয়ার

বিভিন্ন অপরাধে জড়িত ১৮ জনকে গ্রেপ্তার
ছবি: বাংলা এডিশন

রাজধানীর মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িতরা রয়েছেন। এসময় তাদের কাছ থেকে ৫০টি ইয়াবা জব্দ করা হয়েছে।

শুক্রবার (১৭অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাকিবুল (২০), খায়রুল ইসলাম (২১), মোশাররফ (২১), মিজান (২৪), কামাল (৩০), জিসান (২২), ফারুক (২৩), রাশেদুল (৩৮), রায়হান (১৯), মামুন (২১), রাজিব রতন (১৮), টিপু (২৯), সালমান (২৭), সানি (২৬), আসিফ (২৫), আইচান ওরফে আহসান (৩০), আসাদুল হক (২৫) ও শামীম (৪২)।

মোহাম্মদপুর থানার বরাত দিয়ে উপ-পুলিশ কমিশনার তালেবুর রহমান বলেন, গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে মোহাম্মদপুর থানার বিভিন্ন এলাকা থেকে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে।



banner close
banner close