বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০৫

শেয়ার

জাতীয় নির্বাচনের প্রস্তুতির জন্য ইসি কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল
ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশন (ইসি) আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে করার লক্ষ্যে কর্মকর্তা-কর্মচারীদের সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছে।

প্রয়োজনে অফিস সময়ের পরেও কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালন করার নির্দেশ দেয়া হয়েছে।

বৃহস্পতিবার ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. নাজমুল কবীর স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পূর্বে প্রস্তুতিমূলক প্রয়োজনীয় সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের লক্ষ্যে এখন থেকেই সাপ্তাহিক ও সরকারি ছুটির দিনে এবং অফিস সময়ের পরে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের অফিসে উপস্থিত থেকে দায়িত্ব পালনের জন্য নির্দেশ প্রদান করা হলো।



banner close
banner close