বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

কোনো দল চাইলে পরেও জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ২১:৪৪

আপডেট: ১৬ অক্টোবর, ২০২৫ ২১:৪৫

শেয়ার

কোনো দল চাইলে পরেও জুলাই সনদে স্বাক্ষর করতে পারবে: আলী রীয়াজ
ছবি: সংগৃহীত

বহুল কাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’স্বাক্ষর হতে যাচ্ছে শুক্রবার (১৭ অক্টোবর)।

তবে, কোনো রাজনৈতিক দল চাইলে পরেও স্বাক্ষর করতে পারবে বলে জানিয়েছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

বৃহস্পতিবার জাতীয় সংসদ ভবনের এল ডি হলে ‘জুলাই জাতীয় সনদ ২০২৫’স্বাক্ষর অনুষ্ঠানের প্রস্তুতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আলী রীয়াজ বলেন, প্রতিটি দল, রাজনৈতিক শক্তি ও নাগরিকদের আহ্বান জানাচ্ছি–আপনারা সবাই আসুন। আগামীকালের (শুক্রবার) অনুষ্ঠান উৎসবমুখর হবে, সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

তিনি বলেন, অঙ্গীকারের পাতায় প্রথমে রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে, এরপর কমিশনের সদস্য এবং সবশেষে প্রধান উপদেষ্টা স্বাক্ষর করবেন।

জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি বলেন, জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দেয়া প্রয়োজন। কমিশন মনে করে এটি অবশ্য করণীয়। আমাদের সুপারিশে সনদকে আইনি ভিত্তি দেয়ার প্রস্তাব অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, সনদ বাস্তবায়নের জন্য কমিশন সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ উপস্থাপন করবে। কমিশনের মেয়াদের মধ্যেই সরকার সনদ বাস্তবায়নে পদক্ষেপ নেবে।

অধ্যাপক আলী রীয়াজ বলেন, আমরা চাই জুলাই সনদে কালকেই (শুক্রবার) সবাই স্বাক্ষর করুন। তবে, কোনো রাজনৈতিক দল যদি পরে স্বাক্ষর করতে চায়, সেটাও করতে পারবে।

তিনি আশা প্রকাশ করেন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) অনুষ্ঠানে অংশ নিয়ে স্বাক্ষর করবে এবং বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।



banner close
banner close