বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ২১:২২

আপডেট: ১৭ অক্টোবর, ২০২৫ ১২:০৬

শেয়ার

জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে খালেদা জিয়া ও তারেক রহমানকে আমন্ত্রণ
ছবি: সংগৃহীত

জুলাই জাতীয় সনদ স্বাক্ষর উপলক্ষ্যে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত ভাইস চেয়ারম্যান তারেক রহমানকে আমন্ত্রণপত্র দিয়েছে ঐকমত্য কমিশন।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দেন। এ সময় এই অনুষ্ঠানের সফলতা কন্ধ্যায় জাতীয় ঐকমত্য কমিশনের নেতারা রাজধানীর এভারকেয়ার হাসপাতালে যান এবং খালেদা জিয়াকে আমন্ত্রণপত্র দেন। এ সময় এই অনুষ্ঠানের সফলতা কামনা করেন বিএনপি চেয়ারপারসন।

ঐকমত্য কমিশনের সভাপতি আলী রিয়াজ ও প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের পক্ষে আমন্ত্রণপত্র দিতে যান জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদার ও মনির হায়দার। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। আর তারেক রহমানের পক্ষ থেকে আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার

এদিকে, শুক্রবার (১৭ অক্টোবর) অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ, ২০২৫’-এর স্বাক্ষর অনুষ্ঠান। জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকাল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তাদের।



banner close
banner close