বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ২০:৩৩

শেয়ার

ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আসেনি আগুন, জ্বলছে দাউ দাউ করে
সংগৃহীত ছবি

চট্টগ্রাম রফতানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (সিইপিজেড) অ্যাডামস ক্যাপস অ্যান্ড টেক্সটাইল কারখানায় লাগা আগুন ছয় ঘণ্টায়ও নিয়ন্ত্রণে আনা যায়নি। সন্ধ্যা সাতটার পরও কারখানা ভবনের ওপরের কয়েকটি তলায় দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা গেছে।

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে ইপিজেডের ৫ নম্বরের এই কারখানায় আগুনের সূত্রপাত হয়। পরে এই আগুন জিন হং মেডিকেল নামের কারখানায়ও ছড়িয়ে পড়ে। ফলে এই অগ্নিকাণ্ডে দুইটি কারখানা ক্ষতিগ্রস্ত হলো।

আগুন লাগার পরপরই স্বশস্ত্র বাহিনীর সদস্যরা যোগ দিয়ে ফায়ার সার্ভিসকে সহায়তা করছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৯টি ইউনিট কাজ করছে; তার মধ্যে ফায়ার সার্ভিসের ১৫টি এবং ৪টি নৌবাহিনীর।

ফায়ার সার্ভিস বলছে, সেখানে সুতা ও কাপড় জাতীয় জিনিসপত্র থাকায় আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হচ্ছে।

এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে ২৫ থেকে ৩০ জনকে উদ্ধার করা হয়েছিল বলে জানা গেছে। আগুন লাগার সুনির্দিষ্ট কারণও জানা যায়নি।



banner close
banner close