বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের চার কোটি টাকার তিন ফ্ল্যাট ক্রোক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৯:৪৫

শেয়ার

বিএসবি গ্লোবালের খায়রুল বাশারের চার কোটি টাকার তিন ফ্ল্যাট ক্রোক
ছবি: সংগৃহীত

মানি লন্ডারিং মামলায় সিআইডির আবেদনে বিএসবি গ্লোবাল নেটওয়ার্কসের স্বত্বাধিকারী মো. খায়রুল বাশার বাহারের নামে থাকা প্রায় ৪ কোটি টাকার ৩টি ফ্ল্যাট ক্রোক করেছে আদালত।

বুধবার (১৬ অক্টোবর) ঢাকার জ্যেষ্ঠ বিশেষ জজ আদালত এই আদেশ দেন এবং ফ্ল্যাটগুলোর জন্য রিসিভারও নিয়োগ করা হয়।

সিআইডির তদন্তে উঠে আসে, শিক্ষার্থীদের বিদেশে উচ্চ শিক্ষার প্রলোভন দেখিয়ে খায়রুল বাশার ও তার সহযোগীরা শত শত কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থে তিনি রাজধানীতে বিলাসবহুল ৩টি ফ্ল্যাট কেনেন।

এ ঘটনায় গুলশান থানায় মানিলন্ডারিং আইনে মামলা (নং-০৫, তারিখ ০৪/০৫/২০২৫) দায়ের করা হয়। পরে গত ১৪ জুলাই ধানমন্ডি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি।

মামলাটির তদন্ত করছে সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিট। তদন্ত চলমান রয়েছে এবং অভিযুক্তদের অন্যান্য সম্পদের খোঁজেও অভিযান অব্যাহত রয়েছে।



banner close
banner close