বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৫:৫৮

শেয়ার

উত্তরা পশ্চিম থানা পুলিশের অভিযানে দুই ছিনতাইকারী গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

দীর্ঘদিন ধরে উত্তরা পশ্চিম থানা এলাকায় মোটরসাইকেল যোগে হেলমেট পরিহিত অবস্থায় ছিনতাই করে আসা একটি সংঘবদ্ধ চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো, সাইফুল ইসলাম শাওন ও মো. ফারুক হোসেন।

মঙ্গলবার দুপুর আনুমানিক দুইটা ৪৫ মিনিটে উত্তরা পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের হেফাজত থেকে ছিনতাই কাজে ব্যবহৃত দুইটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

উত্তরা পশ্চিম থানা সূত্রে জানা যায়, ছিনতাইকারী এই চক্রটি বিভিন্ন ব্যাংক, বীমা প্রতিষ্ঠান, এটিএম বুথ এবং অর্থলগ্নি সংস্থার সামনে অবস্থান করে লোকজনের গতিবিধি পর্যবেক্ষণ করতো। লোকজন নগদ টাকা তুলে চলে যাওয়ার সময় তাদের অনুসরণ করে সুবিধাজনক স্থানে মোটরসাইকেল যোগে গতিরোধ করে বা ছোঁ মেরে টাকার ব্যাগ ছিনিয়ে নিয়ে পালিয়ে যেতো। ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে একাধিক মামলা রুজু হয়। উত্তরা পশ্চিম থানার চৌকস অফিসারদের নিয়ে একটি বিশেষ 'ছিনতাই প্রতিরোধ টিম' গঠন করা হয়। টিমটি প্রতিটি ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে একই ধরনের মোটরসাইকেল ও হেলমেট লক্ষ্য করা যায়। পরবর্তীতে ১৪ অক্টোবর দুপুর আনুমানিক ০২:৪৫ ঘটিকায় উত্তরা পশ্চিম থানাধীন সাত নম্বর সেক্টরের রবীন্দ্র সরণি রোডে ঢাকা আই-কেয়ার হাসপাতালের সামনে থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

থানা সূত্রে আরও জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে চক্রের আরেক সদস্য মো. জিল্লুর রহমান খানের সাথে মিলে তারা একাধিক ছিনতাইয়ের ঘটনায় জড়িত বলে স্বীকার করেছে। ছিনতাইকৃত অর্থ তিনজন সমভাবে ভাগ করে নিতো। তাদের স্বীকারোক্তির ভিত্তিতে গোপালগঞ্জ জেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তারকৃত সাইফুল ইসলাম শাওনের কাছ থেকে আট লাখ টাকা উদ্ধার করা হয়। এই চক্রটি দীর্ঘদিন ধরে উত্তরা এলাকায় এ ধরনের অপরাধ করে আসছিলো। গ্রেপ্তারকৃত সাইফুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১০টি ছিনতাই মামলা রয়েছে এবং ফারুক হোসেনের বিরুদ্ধে বিভিন্ন থানায় দুইটি ছিনতাই মামলা রয়েছে।



banner close
banner close