বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া উঠছে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ১৩:২৪

শেয়ার

রাজধানীর রূপনগরে কেমিক্যাল গোডাউন থেকে এখনো ধোঁয়া উঠছে
ছবি: সংগৃহীত

রাজধানীর মিরপুরের রূপনগরে মঙ্গলবার কেমিক্যাল গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে বুধবার। তবে আগুন লাগার প্রায় ৪৮ ঘণ্টা পার হলেও এখনো সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। ফায়ার সার্ভিস জানিয়েছে, এখনো গোডাউন থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট কাজ করছে।

এদিকে, সর্বশেষ তথ্য অনুযায়ী, ভয়াবহ এই আগুনে এখন পর্যন্ত ১৬ জন নিহত হয়েছেন। আগুনে বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

বৃহস্পতিবার বেলা ১২টা ২০ মিনিটের দিকে বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, বুধবার বিকেল চারটা বিশ মিনিটে প্রায় ২৮ ঘণ্টা পর কেমিক্যাল গোডাউনের আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা যায়নি। এখনো ঘটনাস্থল থেকে ধোঁয়ার কুণ্ডলী উঠছে। আমাদের চারটি ইউনিট কাজ করছে আগুন সম্পূর্ণ নির্বাপণ করার জন্য। পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। নতুন করে আগুন সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই।

অগ্নিকাণ্ডের ঘটনায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ১৬ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। আশঙ্কা করা হচ্ছে, তারা বিষাক্ত ধোঁয়া ও গ্যাসে শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন। এ ছাড়া বেশ কয়েকজন আহত বা দগ্ধ হয়েছেন।



banner close
banner close