বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সর্বশেষ
আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দায়িত্ব পালনে ব্যর্থ হলে জনগণ বসে থাকবে না: জামায়াত আমির বগুড়া-৪: বিএনপি প্রার্থী মোশারফের তিন কর্মী বিদেশী পিস্তল গুলি ও দেশীয় অস্ত্রসহ সেনাবাহিনীর হাতে আটক জামায়াত আমিরসহ নেতাদের বিরুদ্ধে গুজব-অপপ্রচারে বিভ্রান্ত না হওয়ার আহ্বান সিসি ক্যামেরার আওতায় ৯০ শতাংশের বেশি ভোটকেন্দ্র: ইসি ঈদের মতো জনস্রোত সদরঘাটে, নিজের ভোট নিজে দিতে পারার আশা হাসনাতের সেই ‘প্রতিদ্বন্ধি’ প্রার্থী এবার বিএনপি থেকেও বহিষ্কার সাহস নিয়ে ভোটকেন্দ্রে যেতে দেশবাসীর প্রতি আহ্বান প্রধান উপদেষ্টার নীলফামারীতে ভোটের আগেই কেন্দ্রের সিসি ক্যামেরা চুরি

প্রযুক্তির অপব্যবহার নিয়ে আলোচনা ইসি ও অস্ট্রেলিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৬ অক্টোবর, ২০২৫ ০৩:১২

শেয়ার

প্রযুক্তির অপব্যবহার নিয়ে আলোচনা ইসি ও অস্ট্রেলিয়ার
সংগৃহীত ছবি

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে অপতথ্য মোকাবিলা, এআই (কৃত্রিম বুদ্ধিমত্তা) প্রযুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার সরকারের সঙ্গে আলোচনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে এক বৈঠকে এই দুপক্ষের মধ্যে প্রযুক্তির সঠিক ব্যবহার, অপতথ্য (মিসইনফরমেশন) প্রতিরোধ ও নির্বাচনি প্রস্তুতি নিয়ে মতবিনিময় হয়েছে।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ও ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের সঙ্গে এ বৈঠক করেন অস্ট্রেলিয়ার পার্লামেন্টের প্রতিনিধি দল। এই দলে একজন মন্ত্রীও ছিলেন।

বৈঠকের পর ইসির সিনিয়র সচিব বলেন, অস্ট্রেলিয়ার মন্ত্রী এসেছিলেন। এটা মূলত সৌজন্য সাক্ষাৎ। তারা আমাদের নির্বাচন সম্পর্কে জানতে চেয়েছিলেন, প্রস্তুতি কী, আমরা কীভাবে এগোচ্ছি, সেই সঙ্গে তারাও অভিজ্ঞতা শেয়ার করেছেন। তিনি বলেন, আলোচনার ক্ষেত্রে প্রযুক্তির অপব্যবহার এসেছে। আমরা এআই ইন্টারভেনশন, মিসইউজ অব ইনফরমেশন, অ্যাবিউজ অব ইনফরমেশন, ফেইক ইনফরমেশন এসব ব্যাপারেও কথা বলেছি।

আখতার আহমেদ আরও বলেন, ইউএনডিপি’র পৃষ্ঠপোষকতায় একটা প্রকল্প আছে, দ্য ব্যালট। সেটাতে তারা সহযোগিতা করছেন।

অপতথ্য কমন সমস্যা ও সব দেশে আছে উল্লেখ করে ইসি সচিব বলেন, আমরা এটা নিয়ে কাজ করছি, কী কাজ করছি সেটা বলেছি এবং এ পর্যায়ে যদি কোনো সহযোগিতা প্রয়োজন হয় তাহলে তা আমরা চাই। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা এ প্রশ্নে ইসি সচিব বলেন, এসব নিয়ে কোনো আলোচনা হয়নি।



banner close
banner close