শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

অর্থ আত্মসাৎ: সাবেক এমপি শিবলীর নামে মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ১৯:৩৩

শেয়ার

অর্থ আত্মসাৎ: সাবেক এমপি শিবলীর নামে মামলা
সংগৃহীত ছবি

জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জনের অভিযোগে সাবেক সংসদ সদস্য শিবলী সাদিকের নামে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৪ অক্টোবর) দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।

মামলার বিবরণী থেকে জানা যায়, মো. শিবলী সাদিক বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে নিজ নামে জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত ৭ কোটি ৯৬ লাখ ৩৩ হাজার ৬৩৩ টাকার সম্পদ অর্জন করে ভোগদখলে রেখেছেন।

দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৭(১) ধারায় শাস্তিযোগ্য অপরাধ করায় তার বিরুদ্ধে একটি মামলা রুজু করা হয়