বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৪ অক্টোবর, ২০২৫ ০৭:৩৬

শেয়ার

প্রধান উপদেষ্টার সঙ্গে এফএও’র মহাপরিচালকের সাক্ষাৎ
ড. মুহাম্মদ ইউনূস ও এফএও’র মহাপরিচালক কু ডংইউ

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতিসংঘের খাদ্য কৃষি সংস্থার (এফএও) মহাপরিচালক . কু ডংইউ।

সোমবার (১৩ অক্টোবর) রোমে সংস্থাটির সদর দপ্তরে তাদের সাক্ষাৎ হয়। এসময় এফএও সদর দপ্তরে পৌঁছালে কু ডংইউ প্রধান ফটকে এসে . ইউনূসকে উষ্ণ অভ্যর্থনা জানান। প্রধান উপদেষ্টার প্রেস উইং এই তথ্য জানিয়েছে।

বিশ্ব খাদ্য কৃষি সংস্থার সম্মেলনে অংশ নিতে প্রধান উপদেষ্টা . মুহাম্মদ ইউনূস বর্তমানে রোমে অবস্থান করছেন। গত রোববার (১২ অক্টোবর) বিকেল ৫টার দিকে বিমানের একটি ফ্লাইটে রোমের ফিউমিচিনো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সূত্র: বাসস



banner close
banner close