বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১৪:০৫

শেয়ার

শিক্ষা ভবনের সামনে প্রস্তুত জলকামান ও সাঁজোয়া যান
ছবি: সংগৃহীত

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আইন-২০২৫ দ্রুত চূড়ান্ত করে অধ্যাদেশ জারির দাবিতে শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ করছেন সাত কলেজের শিক্ষার্থীরা।

বিক্ষোভ ঘিরে ইতোমধ্যেই সতর্ক অবস্থানে দেখা গেছে পুলিশ সদস্যদের। এবং ব্যারিকেডের সামনে দেখা গেছে সাঁজোয়া যান ও জলকামান।

সোমবার সরেজমিনে শিক্ষা ভবনের সামনে দেখা যায়, সাত কলেজের অসংখ্য শিক্ষার্থী শিক্ষা ভবনের সামনে অবস্থান নিয়েছেন। মুহুর্মুহু স্লোগান ও দাবিতে উত্তাল হয়ে উঠছে ভবন প্রাঙ্গণ। আন্দোলনের পরিপ্রেক্ষিতে সচিবালয় অভিমুখের সড়কে ব্যারিকেড বসিয়ে বন্ধ করে দিয়েছে পুলিশ। আর ব্যারিকেডের পেছনেই অবস্থান নিতে দেখা গেছে পুলিশের সাঁজোয়া যান ও জলকামানের।

এদিকে শিক্ষার্থীরা বলছেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা রাজপথ ছাড়বেন না তারা।

সকাল ১১টা থেকেই রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজ ও কবি নজরুল সরকারি কলেজের শতাধিক শিক্ষার্থী মিছিল নিয়ে শিক্ষা ভবনের সামনে এসে অবস্থান নেন। পরে ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরাও যোগ দিতে থাকেন।

চলতি বছরের ২৬ মার্চ সরকার রাজধানীর সাত সরকারি কলেজকে পৃথক করে নতুন একটি বিশ্ববিদ্যালয় গঠনের ঘোষণা দেয়। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) প্রস্তাবিত নাম নির্ধারণ করে ‘ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’। সাত কলেজের মধ্যে রয়েছে— ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, মিরপুর বাংলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।



banner close
banner close