বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢামেকের সিঁড়িতে পড়ে ছিলো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১২:১২

শেয়ার

ঢামেকের সিঁড়িতে পড়ে ছিলো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
ছবি: সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ভেতরে ১০১ নং ওয়ার্ডে সিঁড়ির নিচ থেকে অজ্ঞাতপরিচয় (৫৫) এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, আমরা সকাল সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ঢাকা মেডিকেলের ভেতরে ১০১ নং ওয়ার্ডের সিঁড়ির নিচ থেকে অজ্ঞাত (৫৫) এক ব্যক্তিকে অচেতন অবস্থায় পরে থাকতে দেখি। পরে তাকে উদ্ধার করে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে গেলে তার মৃত্যু সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।

তিনি আরও জানান, আশপাশে লোকের মুখে জানতে পারি নিহত ওই ব্যক্তি দুর্ঘটনায় আহত হয়ে অজ্ঞাত হিসেবে মেডিকেলে ভর্তি হয়। কোনো আত্মীয়-স্বজন না থাকায় সিঁড়ির নিচেই তার মৃত্যু হয়।

নিহত ব্যক্তির সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা চলছে। আমরা সিআইডি ক্রাইম সিনকে খবর দিয়েছি। প্রযুক্তির সহায়তায় তার নাম-পরিচয়ের শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন হাতে পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।



banner close
banner close