বৃহস্পতিবার

১৬ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ‘সক্ষমতা’এসেছে: বিমান বাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৩ অক্টোবর, ২০২৫ ১০:৩৮

শেয়ার

বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের ‘সক্ষমতা’এসেছে: বিমান বাহিনী
ছবি: সংগৃহীত

বিমান থেকে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্র রক্ষণাবেক্ষণের (ওভারহোলিং) সক্ষমতা অর্জন করার কথা বলেছে বাংলাদেশ বিমান বাহিনী।

রবিবার আনুষ্ঠানিকভাবে এই সক্ষমতা উদযাপন করা হয়, যেখানে বিমান বাহিনীর প্রধান হাসান মাহমুদ খাঁনও উপস্থিত ছিলেন।

তিনি কর্মকর্তা ও অন্যান্য সদস্যের সাথে মতবিনিময়ও করেন বলে বিমান বাহিনীর এক বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।

এতে বলা হয়, এ ধরনের ক্ষেপণাস্ত্রের ‘ওভারহোলিং’সক্ষমতা অর্জন করাটা দেশের বিমান বাহিনীর জন্য গর্বের। একই সঙ্গে তা নিষ্ঠা, কারিগরি দক্ষতা ও পেশাদারিত্বের প্রতিফলন।

বিমান বাহিনী বলছে, তাদের সদস্যরা ‘ওভারহোলিং’কার্যক্রম সম্পন্ন করেছে, যা উদ্ভাবনের সক্ষমতা উন্নয়নের মাধ্যমে সামরিক প্রস্তুতি আরও সুদৃঢ় করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, অতীতে এ ধরনের রক্ষণাবেক্ষণে ক্ষেপণাস্ত্র বিদেশে পাঠানো হতো, যা ছিল ব্যয়বহুল ও সময়সাপেক্ষ।



banner close
banner close