শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

আগামী ৩ মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ: আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ২৩:০৮

শেয়ার

আগামী ৩ মাসে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হবে দেশ: আবহাওয়া অধিদপ্তর
ছবি: সংগৃহীত

পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) আর কয়েকদিনের মধ্যেই দেশ থেকে বিদায় নিতে পারে। এরমধ্য দিয়ে শেষ হচ্ছে চলতি বছরের ‘দীর্ঘ বর্ষা অধ্যায়। এদিকে ভোরের ঘাসে চিকমিকি আলোকচ্ছটা বলছে শীত এলো বলে। আবহাওয়ার দীর্ঘমেয়াদি পূর্বাভাস বলছে আগামী তিন মাসের মধ্যে একাধিক শৈত্যপ্রবাহের মুখোমুখি হতে পারে দেশ।

অক্টোবরের শুরুতেই তিন মাসব্যাপী আবহাওয়া বার্তা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। এতে বলা হয়, দেশে স্বাভাবিক অপেক্ষা বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। পাশাপাশি বঙ্গোপসাগরে ৩-৬টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে ১-২টি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে।

অন্যদিকে অক্টোবর মাসের প্রথমার্ধে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু (বর্ষা) বাংলাদেশ থেকে পর্যায়ক্রমে বিদায় নিতে পারে। এরইমধ্যে সারাদেশে ৩-৬ দিন মাঝারি থেকে তীব্র বিজলিসহ বজ্রবৃষ্টি এবং ৪-৮ দিন হালকা থেকে মাঝারি ধরণের বিজলিসহ বজ্রবৃষ্টি হতে পারে।

এ সময় দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে হাস পেতে পারে তবে দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিক অপেক্ষা কিছুটা বেশি থাকতে পারে।

আর শেষরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও ও নদ-নদী অববাহিকায় মাঝারি ও ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা ও মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। পাশাপাশি ডিসেম্বর মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিমাঞ্চল ও মধ্যাঞ্চলে ১-২টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।



banner close
banner close