শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগে বিমানের উপমহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ২০:০৭

শেয়ার

দুর্নীতি ও তথ্য গোপনের অভিযোগে বিমানের উপমহাব্যবস্থাপককে সাময়িক বরখাস্ত
ছবি: সংগৃহীত

বিমান বাংলাদেশ এয়ারলাইনস লিমিটেডের উপমহাব্যবস্থাপক (আইন) মো. আল মাসুদ খানকে চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

দুর্নীতি, তথ্য গোপন ও আদালতের নির্দেশনা অমান্যের অভিযোগে তার বিরুদ্ধে এ সিদ্ধান্ত নেয়া হয়।

বিমানের প্রশাসন ও মানবসম্পদ পরিদপ্তরের তদন্ত শাখা থেকে বৃহস্পতিবার জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয়।

এতে স্বাক্ষর করেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ড. মো. সাফিকুর রহমান।

অফিস আদেশে বলা হয়, ক্যাপ্টেন আলী রুবাইয়াত চৌধুরীর দায়ের করা রিট পিটিশনের শুনানিতে আদালত বিমান কর্তৃপক্ষকে ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিলেন। কিন্তু আল মাসুদ খান কারণ দর্শানোর নোটিশের জবাব না দিয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রতিবেদন আদালতে জমা দেননি। এর ফলে আদালত অবমাননার পরিস্থিতি সৃষ্টি হয়।

বিমান বাংলাদেশ এয়ারলাইনস করপোরেশন কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭৯-এর ৫৮ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সাময়িক বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন এবং তাঁকে নিয়মিত হাজিরা দিতে হবে বলে আদেশে উল্লেখ করা হয়।

আদেশ অনুযায়ী, আল মাসুদ খানকে তার বর্তমান ঠিকানায় অবস্থান করতে হবে এবং এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।



banner close
banner close