শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজকে গ্রেপ্তার করেছে সিটিটিসি

পটুয়াখালী, প্রতিনিধি

প্রকাশিত: ১২ অক্টোবর, ২০২৫ ১৪:২৫

আপডেট: ১২ অক্টোবর, ২০২৫ ১৫:৪৫

শেয়ার

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মিরাজকে গ্রেপ্তার করেছে সিটিটিসি
ছবি: সংগৃহীত

নিষিদ্ধ ঘোষিত পটুয়াখালী জেলা ছাত্রলীগ নেতা মো. মিরাজ খানকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

শনিবার রাত আনুমানিক সাড়ে ১০ ঘটিকায় কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, শনিবার রাতে সিটি-আরএন্ডডি বিভাগের একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে কেরাণীগঞ্জ এলাকায় অভিযান পরিচালনা করে পটুয়াখালী সদর উপজেলা ছাত্রলীগ নেতা ও আউলিয়াপুর ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. মিরাজ খানকে গ্রেপ্তার করে।

সিটিটিসি সূত্রে আরও জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ২০২৫ রাজধানীর মতিঝিলে ইনকিলাব ভবনের সামনের রাস্তায় নিষিদ্ধ ছাত্রলীগের একটি মিছিল অনুষ্ঠিত হয়। এই মিছিলে মো. মিরাজ খান অংশগ্রহণ করেন এবং মিছিলের ভিডিও রিল আকারে নিজের ফেসবুক আইডিতে প্রচার করেন। এরপর গত ২৪ সেপ্টেম্বর ২০২৫ তিনি ফার্মগেট এলাকায় ঢাকা মহানগরীতে অস্থিতিশীলতা ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে ব্যাপক জনসমাগম ঘটিয়ে মিছিলের প্রস্তুতি নেন।

এ ছাড়া গত ১০ অক্টোবর ২০২৫ ধানমন্ডি ২৭ এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের একটি মিছিলে মো. মিরাজ খান পুনরায় অংশগ্রহণ করেন এবং এই মিছিলের ভিডিও রিল নিজের ফেসবুক আইডিতে প্রকাশ করেন। মিরাজ খান নিষিদ্ধ এই সংগঠনের বিভিন্ন মিছিলে লোক সংগ্রহের ক্ষেত্রে একজন সংগঠক হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলো। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।



banner close
banner close