শনিবার

২৪ অক্টোবর, ২০২৬ ৯ কার্তিক, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৫৮৬ মামলা

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ২২:২৮

আপডেট: ১১ অক্টোবর, ২০২৫ ২২:২৮

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুইদিনে ডিএমপির ২৫৮৬ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে গত দুইদিনে ২৫৮৬ টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ৫৬৪টি গাড়ি ডাম্পিং ও ১২৪টি গাড়ি রেকার করা হয়েছে।

বৃহস্পতিবার ও শুক্রবার (০৯ অক্টোবর ও ১০ অক্টোবর ২০২৫) ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে।