শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

গুম-খুনে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি ইনকিলাব মঞ্চের

ঢাবি প্রতিনিধি

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ২০:৫৫

আপডেট: ১১ অক্টোবর, ২০২৫ ২০:৫৬

শেয়ার

গুম-খুনে অভিযুক্ত সবাইকে গ্রেপ্তারসহ পাঁচ দফা দাবি ইনকিলাব মঞ্চের
ছবি: বাংলা এডিশন

আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ।

শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) মধুর ক্যান্টিনে ‘জাতীয় নিরাপত্তা রক্ষার্থে গুম-খুনে অভিযুক্ত ২৮ সামরিক কর্মকর্তাদের সেইফ এক্সিট দেওয়ার অপচেষ্টার প্রতিবাদে ও অতিদ্রুত দোষীদেরকে গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি করার দাবিতে’জরুরি সংবাদ সম্মেলনে সংগঠনটির মুখপাত্র শরীফ ওসমান হাদি এ সব সব দাবি জানান।

দাবিগুলো হলো— আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনাল কর্তৃক গুম-খুনের দায়ে অভিযুক্ত ২৮ জনকে অবিলম্বে গ্রেপ্তার করে দ্রুত বিচারের মুখোমুখি করতে হবে। গুম-খুনে সরাসরি ইন্ডিয়ার সংশ্লিষ্টতা প্রতীয়মান হওয়ায় আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ সরকারকে ইন্ডিয়ার বিরুদ্ধে মামলা দায়ের করতে হবে। পিলখানা ও গুম কমিশন এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম সহ দায়িত্বপ্রাপ্ত সকলের পূর্ণাঙ্গ নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

পিলখানা কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন কোন ধরনের কাটছাঁট ছাড়া নির্ধারিত সময়ের মধ্যে জনসম্মুখে প্রকাশ করতে হবে এবং ক্যান্টনমেন্ট থেকে সেইফ এক্সিট দেয়া ৬২৬ জন সহ অন্যান্য অপরাধীদের ইন্টারপোলের মাধ্যমে অতিদ্রুত ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে হবে।



banner close
banner close