শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক সেমিনারে তিন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ১১:১৬

আপডেট: ১১ অক্টোবর, ২০২৫ ১১:১৯

শেয়ার

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ বিষয়ক সেমিনারে তিন উপদেষ্টা
ছবি: সংগৃহীত

জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ ২০২৫ বিষয়ক জাতীয় পরামর্শ সভা শুরু হয়েছে। শনিবার সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

সেমিনারে উপস্থিত রয়েছেন আইন উপদেষ্টা জনাব ড. আসিফ নজরুল, গৃহায়ন ও গণপূর্ত এবং শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, সুপ্রিম কোর্ট বার সভাপতি ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিরা।

গত ১৩ সেপ্টেম্বর সরকার জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) অধ্যাদেশ ২০২৫-এর খসড়া উন্মোচন করেছে, যা মানবাধিকার সুরক্ষা ও আন্তর্জাতিক মানের সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

নতুন খসড়া অধ্যাদেশটি বিদ্যমান ২০০৯ সালের আইন প্রতিস্থাপন করবে। এতে কমিশনের স্বাধীনতা, অন্তর্ভুক্তি ও জবাবদিহিতা আরও জোরদার করা হয়েছে।



banner close
banner close