শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১১ অক্টোবর, ২০২৫ ০৮:৪৪

শেয়ার

ঢাকায় বজ্রসহ বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

ঢাকায় শনিবার বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সাথে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, যার ফলে রাজধানীবাসী শনিবার গরম থেকে কিছুটা স্বস্তি পেতে পারেন।

শনিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। কিছু এলাকায় হালকা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিও হতে পারে। এ সময় দক্ষিণ ও দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রাও সামান্য কমতে পারে।

পূর্বাভাসে দেয়া তথ্য অনুযায়ী, শনিবার সকাল ছয়টায় ঢাকায় তাপমাত্রা ছিল ২৫ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশ। গতকাল রাজধানীর সর্বোচ্চ তাপমাত্রা ছিলো ৩১ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা ২৪ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। আর গত ২৪ ঘণ্টায় ঢাকায় কোনো বৃষ্টিপাত রেকর্ড হয়নি।



banner close
banner close