শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ১ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

শহিদুল আলম দেশে পৌঁছাবেন কবে, জানালো সরকার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ২০:৪২

শেয়ার

শহিদুল আলম দেশে পৌঁছাবেন কবে, জানালো সরকার
ছবি: বাংলা এডিশন

বাংলাদেশের বিশিষ্ট আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলম আগামীকাল দেশে ফিরবেন। শুক্রবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়।

শহিদুল আলম ফ্রি ফিলিস্তিন প্রচারণায় অংশ নিয়েছিলেন। আগামীকাল সকাল ৪:৫৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে তার।

শুক্রবার শহিদুল আলম স্থানীয় সময় দুপুর ২:৩০ মিনিটে তুর্কিশ এয়ারলাইন্সের ফ্লাইটে ইস্তাম্বুলে পৌঁছান। যেখানে তাকে স্বাগত জানান ইস্তাম্বুলে বাংলাদেশের কনসাল জেনারেল মোহাম্মদ মিজানুর রহমান।

তুরস্কে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আমানুর রহমান জানান, শহিদুল আলমের ঢাকাগামী ফ্লাইট স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে ইস্তাম্বুল থেকে যাত্রা করার কথা।

প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস শহিদুল আলমের মুক্তি ও নিরাপদ প্রত্যাবর্তনে সহযোগিতার জন্য তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানকে ধন্যবাদ জানিয়েছেন।



banner close
banner close