শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১৭:৪৩

শেয়ার

মুক্তি পেয়েছেন শহিদুল আলম, পৌঁছেছেন তুরস্কে
ছবি: শহিদুল আলমের ফেসবুক প্রোফাইল থেকে নেওয়া

বিশিষ্ট আলোকচিত্রী শহিদুল আলমকে বিমানে করে ইসরায়েল থেকে তুরস্কে নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এ ঘটনায় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানকে ধন্যবাদ জানিয়েছেন প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।

শুক্রবার (১০ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ তথ্য জানান।

ফ্লাইট ট্রাকারের দেয়া তথ্য মতে, বিমানটি ইতোমধ্যে তুরস্কের রাজধানী ইস্তাম্বুলে অবতরণ করেছে।

এর আগে গাজা অভিমুখী কনশেনস জাহাজ থেকে বাংলাদেশি আলোকচিত্রী শহিদুল আলমকে ধরে নিয়ে নিয়ে যায় ইসরায়েলি বাহিনী। এক ভিডিও বার্তায় সেসময় এটি জানিয়ে দেন তিনি।



banner close
banner close