শুক্রবার

১৭ জুলাই, ২০২৬ ২ শ্রাবণ, ১৪৩৩

সর্বশেষ
২০ জুলাই থেকে টানা ভারী বৃষ্টির আভাস, ৩ নম্বর সতর্ক সংকেত সমুদ্রবন্দরে '১২ কোটি শিক্ষার্থীর দায়িত্ব নিয়েছি' মন্তব্য করে ভাইরাল হওয়া সুহি মাইলস্টোন কলেজের ছাত্রী নয় ভারতের নীলনকশা ধরে ফেলাতেই লেলিয়ে দেয়া হয়েছে শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে? জুলাইয়ের চেতনা বাস্তবায়নে জাতীয় ঐক্যের আহ্বান জামায়াত নেতা মাওলানা আব্দুল হালিমের ১৬ জুলাই: আবু সাঈদের আত্মত্যাগে রচিত জুলাইয়ের মহাকাব্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে সরকারের ৪৫২৭ কোটি টাকার বাজেট ঘোষণা নবম ওয়েজ বোর্ড ছাড়া সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা সম্ভব নয়: তথ্যমন্ত্রী ঐক্যবদ্ধ থেকে সংকট মোকাবিলার আহ্বান প্রধানমন্ত্রীর

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১০ অক্টোবর, ২০২৫ ১০:৫৮

শেয়ার

লিবিয়া থেকে দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি
ছবি: সংগৃহীত

লিবিয়ার রাজধানী ত্রিপলী থেকে স্বেচ্ছায় দেশে ফিরছেন ৩০৯ বাংলাদেশি নাগরিক। বৃহস্পতিবার তাদের প্রত্যাবাসন সম্পন্ন হয়। শুক্রবার তারা ঢাকায় পৌঁছাবেন।

ত্রিপলীতে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, দূতাবাসের নিরলস প্রচেষ্টা এবং লিবিয়ার জাতীয় ঐক্যমতের সরকারের সহযোগিতায় এই ৩০৯ বাংলাদেশিকে দেশে ফেরানো সম্ভব হচ্ছে। তারা ফ্লাই ওইয়া এয়ারলাইন্সের ফ্লাইটে করে বেলা ১১টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে আশা করা হচ্ছে।

দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ প্রত্যাবাসিতদের বিদায় জানান। তিনি বলেন, বাংলাদেশিদের নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত করতে দূতাবাস দিনরাত পরিশ্রম করেছে। তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের এই মুহূর্তটি আমাদের জন্যও আনন্দের।



banner close
banner close