সোমবার

২৬ অক্টোবর, ২০২৬ ১০ কার্তিক, ১৪৩৩

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার আরও ১৬৩২

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ অক্টোবর, ২০২৫ ১৬:২৮

আপডেট: ৯ অক্টোবর, ২০২৫ ১৬:৪৫

শেয়ার

বিশেষ অভিযানে সারাদেশে গ্রেপ্তার আরও ১৬৩২
বিশেষ অভিযানে গ্রেপ্তার

গত ২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযান চালিয়ে এক হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত আসামি এক হাজার ১২২ জন। এছাড়া অন্যান্য ঘটনায় গ্রেফতার হয়েছেন ৫১০ জন।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ.এইচ.এম. শাহাদাত হোসেন এ তথ্য জানান।

তিনি বলেন, ২৪ ঘণ্টায় বিশেষ অভিযানে এক হাজার ৬৩২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে মামলা ও পরোয়ানাভুক্ত এক হাজার ১২২ জন এবং অন্যান্য ৫১০ জন।

অভিযানে দেশীয় তৈরি একটি ওয়ানগান, দুই রাউন্ড কার্তুজ, দুটি তরবারি, একটি রামদা, চারটি চাপাতি, তিনটি কিরিচ ও একটি ছুরি উদ্ধার করা হয়েছে।