ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ভয়াবহ যানজটে আটকা পড়ে শেষ পর্যন্ত মোটরসাইকেলে গন্তব্যের পথে রওনা দেন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।
বুধবার সকালে তিনি ঢাকা থেকে ট্রেনে কিশোরগঞ্জের ভৈরব রেলওয়ে স্টেশনে পৌঁছান। সেখান থেকে গাড়িবহরসহ সরাইল-বিশ্বরোডের উদ্দেশে রওনা দিলে আশুগঞ্জের সোহাগপুর এলাকায় এসে তীব্র যানজটে আটকা পড়েন। প্রায় এক ঘণ্টা অপেক্ষার পরও যানবাহন না নড়ায় উপদেষ্টা মোটরসাইকেলে চড়ে যাত্রা অব্যাহত রাখার সিদ্ধান্ত নেন।
আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল আলম জানান, সকাল সোয়া ১০টার দিকে উপদেষ্টা আশুগঞ্জের হোটেল উজানভাটির সামনে থেকে সরাইলের উদ্দেশে রওনা দেন। সোহাগপুর এলাকায় যানজটে আটকে পড়লে তিনি মোটরসাইকেলে করে যাত্রা চালিয়ে যান।
উপদেষ্টার সফরকে ঘিরে সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন দপ্তর তৎপর ছিল। সফর উপলক্ষে সড়কের খানাখন্দে ইট-বালু ফেলে সাময়িক সংস্কারের কাজও চলছিল। তবে ভারী বৃষ্টি ও অতিরিক্ত যানবাহনের চাপের কারণে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যায়।
আরও পড়ুন:








