শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ

প্রেস বিজ্ঞপ্তি

প্রকাশিত: ৪ অক্টোবর, ২০২৫ ২১:১৫

শেয়ার

বিশেষ অভিযানে ১৪ জনকে গ্রেপ্তার করেছে মোহাম্মদপুর থানা পুলিশ
ছবি: সংগৃহীত

অপরাধ নিয়ন্ত্রণে রাজধানীর মোহাম্মদপুর থানাধীন বিভিন্ন অপরাধ প্রবণ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ১৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের মোহাম্মদপুর থানা পুলিশ।

মোহাম্মদপুর থানা সূত্রে জানা যায়, শুক্রবার দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে অত্র থানা এলাকার বিভিন্ন স্থান হতে ১৪ জনকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলো- ১। নুর মোহাম্মদ (৫০) ২। বাদশা (৩০) ৩। তাসকিন (২৬) ৪। নাদিম (৪৬) ৫। ফাইজুল হাসান (২০) ৬। মামুন (২৪) ৭। জুম্মান (২৬) ৮। হৃদয় হোসেন (১৮) ৯। শামীম হোসেন (২০) ১০। আজিজুল হক (৩০) ১১। রুহুল আমিন (২০) ১২। বাদশা (১৯) ১৩। শুভ (২৩) ও ১৪। মহিনুল ইসলাম শাফিন (২০)।

থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে চাঁদ উদ্যান ইউনিট আওয়ামী লীগের সদস্য নুর মোহাম্মদ সহ পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী।

গ্রেপ্তারকৃতদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।