শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ২০৮ মামলা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর, ২০২৫ ১৫:১৮

শেয়ার

ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির দুই হাজার ২০৮ মামলা
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে দুই হাজার ২০৮টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ।

এছাড়াও অভিযানকালে ৪১৮টি গাড়ি ডাম্পিং ও ১০৬টি গাড়ি রেকার করা হয়েছে।

সোমবার ডিএমপির ট্রাফিক বিভাগ কর্তৃক রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে এসব মামলা করা হয়।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত চলমান থাকবে বলেও জানা গেছে।