বুধবার

১১ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুরু হচ্ছে ইসির নির্বাচনি সংলাপ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৫ ১০:২৫

শেয়ার

সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে শুরু হচ্ছে ইসির নির্বাচনি সংলাপ
ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনি সংলাপ শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এক্ষেত্রে সুশীল সমাজের প্রতিনিধিদের সাথে নিয়ে আনুষ্ঠানিক সংলাপ শুরু করতে যাচ্ছে সাংবিধানিক প্রতিষ্ঠানটি।

রবিবার সকাল সাড়ে ১০টায় এ সংলাপ শুরু হবে। ইসির সহকারী জনসংযোগ পরিচালক মো. আছাদুল হক এ তথ্য জানান।

তিনি জানান, রবিবার সকাল-বিকেল দুইদফায় সংলাপ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২টায় বৈঠক হবে সুশীল সমাজের ২৬ প্রতিনিধির সাথে। আর দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে চারটায় অনুষ্ঠিত হবে ১৫ থেকে ১৭ জন শিক্ষাবিদদের সাথে।

তিনি জানান, সংলাপ লাইভ প্রচার হবে ইসির অফিসিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।

এদিকে পূজার ছুটি শেষ হলে অক্টোবরে নারী নেত্রী, জুলাই যোদ্ধা, গণমাধ্যমকর্মী ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।



banner close
banner close