শনিবার

১৪ নভেম্বর, ২০২৬ ৩০ কার্তিক, ১৪৩৩

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২৪ সেপ্টেম্বর, ২০২৫ ১৭:৩০

শেয়ার

তোফায়েল আহমেদের ভাতিজা স্বপন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

রাজধানীর মালিবাগ এলাকা থেকে ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য তোফায়েল আহমেদের ভাতিজা ও দিঘলদী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইফতারুল হাসান স্বপনকে গ্রেপ্তার করেছে কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি)।

বুধবার (২৪ সেপ্টেম্বর ২০২৫) দুপুর ০১.১৫ ঘটিকায় রাজধানীর শাজাহানপুর থানাধীন মালিবাগ এলাকা হতে তাকে গ্রেপ্তার করা হয়।

সিটিটিসি সূত্রে জানা যায়, বুধবার দুপুরে সিটিটিসির একটি আভিযানিক টিম গোপন সংবাদের ভিত্তিতে শাজাহানপুর থানাধীন মালিবাগের গুলবাগ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে এলাকায় চাঁদাবাজি, ভূমি দখল, সরকারি কর্মচারীদের মারধর ও হুমকি প্রদান, নারী নির্যাতন, সাংবাদিক নির্যাতন এবং চাকুরি দেওয়ার নামে বিভিন্ন ব্যক্তির নিকট থেকে অর্থ নেওয়াসহ প্রতারণার অনেক অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।