সোমবার

২০ জুলাই, ২০২৬ ৪ শ্রাবণ, ১৪৩৩

ঢাকায় হালকা বৃষ্টির আভাস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ২১ সেপ্টেম্বর, ২০২৫ ০৯:৩৬

শেয়ার

ঢাকায় হালকা বৃষ্টির আভাস
ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকা এবং আশপাশের এলাকায় রবিবার হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রবিবার সকাল সাতটা থেকে পরবর্তী ছয় ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এতে বলা হয়েছে, রবিবার আকাশ থাকবে আংশিক মেঘলা থেকে মেঘলা এবং হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় আট থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

আবহাওয়া অফিস আরও জানিয়েছে, দিনের তাপমাত্রা সাধারণত অপরিবর্তিত থাকতে পারে। রবিবার সকাল ছয়টায় ঢাকার তাপমাত্রা ছিল ২৭ দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা ৯৩ শতাংশ।



banner close
banner close