বৃহস্পতিবার

১২ ফেব্রুয়ারি, ২০২৬ ২৯ মাঘ, ১৪৩২

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৫ ১৮:৩৮

শেয়ার

মোহাম্মদপুর-আদাবরে পুলিশের বিশেষ অভিযানে ২৭ জন গ্রেপ্তার
ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর ও আদাবর থানায় বিশেষ অভিযান চালিয়ে ২৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ২০২৫) দিনভর চালানো এ অভিযানে মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িতদের আটক করে পুলিশ।

আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে ৫ জন এবং মোহাম্মদপুর থানা এলাকায় ২২ জনকে গ্রেপ্তার করা হয়। মোহাম্মদপুরে অভিযানের সময় উদ্ধার করা হয় ১৭০ পিস ইয়াবা, ১৭০ পুরিয়া গাঁজা ও দুটি স্টিলের চাপাতি।

গ্রেপ্তারদের মধ্যে রয়েছে নিয়মিত মামলার আসামি, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তি। তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন ডিএমপির মিডিয়া ও জনসংযোগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান পিপিএম।



banner close
banner close