শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

‘পিএসসিকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আ. লীগ’

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২৩:৫৯

শেয়ার

‘পিএসসিকে বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আ. লীগ’
ছবি

দেশের মতো সরকারি কর্মকমিশন (পিএসসি) পরীক্ষাকেও নিজেদের বাপ-দাদার সম্পত্তি বানিয়ে ফেলেছিল আওয়ামী লীগ। এমন মন্তব্য করেছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল।

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে পিএসসি আয়োজিত সরকারী কর্ম কমিশনের প্রতিবন্ধকতা ও সংকট উত্তরণের চ্যালেঞ্জ শীর্ষক সেমিনার তিনি এ কথা বলেন।

আসিফ নজরুল পিএসসি সংস্কার প্রস্তাব বাস্তবায়নের পাশাপাশি বেসরকারি খাতেও নতুন নতুন কর্মসংস্থানের প্রত্যাশার কথা জানান।

সেমিনারের প্রধান অতিথি অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, সফট ও মোরাল ট্রেনিংয়ের ওপর গুরুত্ব দিতে হবে। সৎ মানুষ তৈরি করতে না পারলে দেশ এগোবে না।

একই সেমিনারে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান বলেন, দেশের মৌলিক পরিবর্তনের জন্য অল্প সময় যথেষ্ট নয়। তারপরও দেশকে এগিয়ে নেয়ার চেষ্টা চলছে।



banner close
banner close