শনিবার

১৬ মে, ২০২৬ ২ জ্যৈষ্ঠ, ১৪৩৩

ডাকসু নির্বাচনের ফল ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২০:৫৬

আপডেট: ৯ সেপ্টেম্বর, ২০২৫ ২১:২১

শেয়ার

ডাকসু নির্বাচনের ফল ঘিরে ক্যাম্পাসে থমথমে পরিস্থিতি; সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী
বাংলা এডিশন

সারাদিন শান্তিপূর্ণভাবে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদ (ডাকসু) হল সংসদের নির্বাচন অনুষ্ঠিত হলেও ভোটের ফল প্রকাশ ঘিরে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে উত্তেজনা বিরাজ করছে। সম্ভাব্য অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার বিকেল থেকে ক্যাম্পাস এলাকায় জড়ো হতে থাকেন বিএনপি, জামায়াত-শিবিরসহ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। অবস্থায় বিশ্ববিদ্যালয় এর আশপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সন্ধ্যার পর থেকে নীলক্ষেত, শাহবাগ মোড়, টিএসসি দোয়েল চত্বর এলাকায় দুই দলের নেতাকর্মীদের অবস্থান লক্ষ্য করা গেছে। এতে ক্যাম্পাস আশপাশের পরিবেশ থমথমে হয়ে ওঠে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের উপকমিশনার মাসুদ আলম রাত আটটার দিকে বলেন, “ফলাফল ঘিরে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। সন্ধ্যার পর থেকে পুলিশের উপস্থিতি বাড়ানো হয়েছে। সন্দেহভাজন যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে।

এদিকে সন্ধ্যার পর থেকে ক্যাম্পাসে ছাত্রদলের কয়েকটি খণ্ড মিছিল বের হয়। তাদের স্লোগানে জামায়াত-শিবিরকে টার্গেট করতে দেখা গেছে।



banner close
banner close